Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ভুয়া কাবিননামা করে যুবতীকে ধর্ষণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৭:১১ পিএম

রূপগঞ্জে ভুয়া কাবিননামা করে যুবতীকে ধর্ষণ
Swapno

রূপগঞ্জে জাল কাবিননামা করে ১৭ দিন যাবৎ একই ঘরে বসবাস করে যুবতীকে ধর্ষণ করে আসছে রুবেল নামের এক লম্পট। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর হাতে ধরা পড়েন ওই লম্পট। ঘটনাটি ঘটে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায়। রুবেল ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকার রজব আলীর ছেলে।

 

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ দিন যাবত আমলাবো এলাকায় একটি বাসা বাড়া নিয়ে যুবতীকে রাখেন। লম্পট রুবেল প্রতিদিন রাতে আসা যাওয়া করতো ওই যুবতীর বাসায়। পরে এলাকাবাসীর সন্দেহ হলে গত বৃহঃস্পতিবার রাত ১২ টায় ঐ ঘরে যুবতীর সাথে রুবেলকে অশ্লীল অবস্থায় আটক করেন। এলাকাবাসির প্রশ্নের সদউত্তর দিতে না পাড়ায় তাকে গণধোলাই দেয় এলাকাবাসী।

 

পরে হাটাবো এলাকার ছাত্রলীগ নেতা নিশাত মোল্লা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। তার একটি ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে এই প্রতিবেদকের কাছে। রুবেল বিবাহিত ও তার ২টি সন্তান রয়েছে ও যুবতীর সাথে প্রতারণা করার সুষ্ঠু বিচারের দাবি জানায়।

 

যুবতী তাদের ভয়ে এলাকা ছাড়া রয়েছেন।   কিন্তু এ বিষয়ে নিশাত মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম কোন ঘটনা আমার জানা নাই।  এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, এ ধরনের কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন