Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৮:২১ পিএম

সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সোনারগাঁয়ে র‌্যাব-১১‘র পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমাবার (২১ মার্চ) ভোরে সোনারগাঁ থানা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।পরে তাদের কাছ থেকে ৫০৭ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম ভোলা জেলার ভোলা সদর থানার নবীপুর এলাকার মৃত রিয়াজুল বেপারীর ছেলে, শাহিন আহমেদ কুষ্টিয়া জেলার ভেড়ামার থানার মাধবপুর এাকার মৃত কেরামত আলীর ছেলে, রিফাত চৌধুরী কুমিল্লা জেলার ভেড়ামারা থানার পূর্বহুড়া এলাকার হোসেন চৌধুরীর ছেলে, মাফুজুল করিম ভ‚ইয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হিঙ্গুলা এলাকার ফজলুল করিম ভ‚ইয়ার ছেলে এবং অপর আসামী মো. শরিফুল ইসলাম কুমিল্লা জেলার বরুড়া থানার মানিকসার এলাকার মো. আবু তাহের এর ছেলে। 


র‌্যাব-১১‘র এএসপি রিজওয়ান জিকু বিষয়টি নিশ্চিত করেন গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয়া সদস্য। তারা প্রাইভেটকার ও মোটর সাইকেল চালক এবং যাত্রীর ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় ও সরবারহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন