ফতুল্লায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ‘কেচরা মানিক’ গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:২৪ পিএম
ফতুল্লায় হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (২১ মার্চ) ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী হলো- মানিক ওরফে কেচরা মানিক (৩৫) ফতুল্লা গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামদ মিয়া ছেলে।
র্যাব-১১‘র উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে ফতুল্লা মডেল থানার হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মানিক ওরফে ‘কেচরা মানিকে’ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


