Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ডিস ব্যবসায়ীর উপর হামলা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৬:০০ পিএম

রূপগঞ্জে ডিস ব্যবসায়ীর উপর হামলা
Swapno

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে চাঁদাবাজরা রোবেল ভুইয়া নামে এক ডিস ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার হাটাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ডিস ব্যবসায়ী রোবেল ভুইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। ডিস ব্যবসায়ী রোবেল ভুইয়া জানান, ভুলতা ইউনিয়ন পরিষদ থেকে রিনথি টিভি  ক্যাবল নেটওয়ার্ক নামে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে দীর্ঘদিন ধরে ডিস ব্যবসা করে আসছি।

 

স্থানীয় চাঁদাবাজ নাজমুল (৩৬), সিয়াম (২২), শাকিল (৩৬), রুবেল, জিহাদ মিলে ডিস ব্যবসায়ী রোবেল ভুইয়ার কাছে বেশকিছুদিন ধরে ৩ লাখ টাকা চাদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাদা না দিলে তারা তাকে এলাকায় ঠিকমতো ব্যবসা করতে দিবে না বলে হুমকি ধামকি দিয়ে আসছিল। চাদাবাজ নাজমুলসহ তার লোকজনরা হাটাব এলাকায় ডিস লাইনের ফাইবার কাটছে বলে রোবেল ভুইয়া খবর পান।

 

এসময় তিনি ঘটনাস্থলে পৌছাঁলে চাঁদাবাজরা তার উপর হামলায় চালিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় চাঁদাবাজরা ডিস ক্যাবলের ২০ টি এমপিয়ার, ৮০ টি ইন্টারনেটের অনুসহ ফাইবার ক্যাবল কেটে নিয়ে হুমকি ধামকি দিয়ে চলে যায়।

 

যার আনুমানিক মূল্য ২,২০,০০০ টাকা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসাপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করান। এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।  এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন