Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৬:৪২ পিএম

ফতুল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
Swapno

ফতুল্লায় এক গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। রাত ভর আটকে রেখে তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে সোমবার (২১ মার্চ) রাতে পুলিশ অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করেছেন।

 

গ্রেফতাররা হলেন- আলমগীর হোসেন ওরফে জনি (২৭) সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার হাটপাচিলের মৃত আয়নালের ছেলে , মাহফুজুর রহমান ওরফে মুন্না (২৬) ফতুল্লা থানার ইসদাইর গাবতলীর দোহার ভিলার আলমাছ ঢালীর ছেলে, মো. আব্দুল গাফফার (২৫) আড়াই হাজার থানার পাচঁ আনির মো. আব্দুল হাইয়ের ছেলে। 

 

পুলিশ জানান, আলমগীর ও পোশাক শ্রমিক মাসদাইরের একটি গার্মেন্টসের কর্মরত ছিলেন। সেখানে চাকুরী করাকালীন সময়ে  আলমগীর তাকে কু-প্রস্তাব দেয়। এতে সে অসম্মতি জানিয়ে বিষয়টি  কর্তৃপক্ষকে জানালে আলমগীরকে চাকুরীচ্যুত করে। পরে সে অন্যত্র চাকুরী নেয়। রোববার (২০ মার্চ) রাত ৮টার দিকে ওই পোশাক শ্রমিক নিজ কর্মস্থল থেকে বের হলে আলমগীরের সাথে তার  দেখা হয় কৌশলে তাকে একটি অটোরিক্সায় করে বক্তবলী চর রাজাপুর শুক্কুর আলীর হাস-মুরগির খামারে নিয়ে যায়।

 

সেখানে নিয়ে গিয়ে  আলমগীর তাকে জোড় পূর্বক দুই দফায় ধর্ষণ করার পর সেখান থেকে চলে যায়। পরে তার সহযোগি মুন্না ও গাফফার তাকে রাতভর আটকে রেখে একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে সকাল আটটার দিকে খামার থেকে তাকে বের করে একটি অটোরিক্সায় তুলে দেয়। এ সময় ধর্ষণকারীরা ধর্ষিতার ব্যবহৃত মোবাইল ফোনটিও রেখে দেয়।

 

ফতুল্লা  মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে। অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন