Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নারী মাদক ব্যাবসায়ী বানু আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৯:৪৫ পিএম

বন্দরে নারী মাদক ব্যাবসায়ী বানু আটক
Swapno

বন্দরে ২৫০ গ্রাম গাঁজাসহ বানু বেগম (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) রাতে বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 
আটককৃত মাদক ব্যবসায়ী বানু বেগম বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনের বাড়ি এলাকার মোস্তফা মিয়ার স্ত্রী। পরে পুলিশ আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী বানু বেগমকে মাদক মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে। 


এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে আটককৃত মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রজু করেছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন