Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নিরাপদ খাদ্য  বিষয়ক কর্মশালা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৫:৪৭ পিএম

বন্দরে নিরাপদ খাদ্য  বিষয়ক কর্মশালা
Swapno

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবা সাঈদের সভাপতিত্বে কর্মশালায় নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন মেডিক্যাল অফিসার ডা. ফারুক হোসেন।

 

অনুষ্ঠানে অংশগ্রহন করেন বন্দর ইউপি মেম্বার আব্দুস সালাম, চাঁন শরীফ প্রধান, মহিলা মেম্বার সামসুন্নাহার ময়না, আরিফা আক্তার, মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও বন্দর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীবৃন্দ। কর্মশালায় বক্তারা বলেন, বতর্মানে আমরা বাজার থেকে যে সকল বয়লার মুরগী খাচ্ছি তাকে প্রচুর পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল রয়েছে।

 

একজন মানুষ যদি ১৫ দিনে যদি ১৫ কেজি এই মুরগী খায় তবে তার ক্যান্সার হবেই। আর এ জন্য বর্তমানে দেশে ক্যান্সারের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাজারের সবজী বা ফলমূল বাড়িতে এনে কমপক্ষে লবণ মিশ্রিত পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখে তারপর ভাল ভাবে পরিস্কার করে খাবারের উপযোগি করাতে।

 

অপরিস্কার হাতে খাবার খেলে কৃমি রোগ হবেই। আর কৃমিজনিক রোগে মানুষ রক্ত শূণ্যতায় ভোগে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন