Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ধর্ষণ মামলার আসামীকে পিটিয়ে হত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৬:৪৯ পিএম

বন্দরে ধর্ষণ মামলার আসামীকে পিটিয়ে হত্যা
Swapno

বন্দরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামী মো. রকিকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাদী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৩ মার্চ) সকালে মো. শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম নামের দুজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৮ মার্চ রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়ইপাড়া কলোনীর মৃত শাহাজ উদ্দিনের ছেলে মো. রকি ও তার চাচাতো ভাই শুকুর আলীর ছেলে আলমগীর একই এলাকার পোশাক শ্রমিককে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই গার্মেন্টকর্মী রকি ও আলমগীরকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

 

মামলার পর আসামী রকি ও আলমগীর পালিয়ে গেলে তাদের অবস্থানের খবর পেয়ে বাদীর পরিবারের লোকজন মঙ্গলবার (২২ মার্চ)  বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। এসময় পুলিশ আহত রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। 

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বন্দর থানার একটি ধর্ষণ মামলার আসামী  রকি। মঙ্গলবার রাতে মামলার বাদীর দুই ভাই তাকে দেখে ধরতে যান।

 

এসময় একটি গণ পরিবহন থেকে লাফিয়ে পড়ে গুরুত্বর আহত হন রকি। পরে তাকে হাসপাতালে নিয়ে যান তারা। খবর পেয়ে পুলিশকে দুজনকে আটক করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন