Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পত্রিকা বিক্রেতার বাড়িতে হামলার অভিযোগ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৭:৩৮ পিএম

রূপগঞ্জে পত্রিকা বিক্রেতার বাড়িতে হামলার অভিযোগ
Swapno

রূপগঞ্জে পত্রিকা বিক্রেতা হযরত আলীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুর রহমান ও তার লোকজনের বিরুদ্ধে। বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার হাটাবো বাড়ৈ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হযরত আলী রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। হযরত আলীর অভিযোগ সূত্রে জানা যায়, তিনিসহ তার দুই ছেলে মোহাম্মদ আলী ও ফারুক পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে।

 

গত বেশ কিছুদিন ধরে হাটাবো পূর্বপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুর রহমানসহ তার বাহিনীর লোকজন তাদের বাড়িঘর দখলে নেওয়ার চেষ্টা করে আসতেছে। বুধবার সকালে আব্দুর রহমানসহ তার লোকজন হযরত আলীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। বাড়িতে থাকা তার পুত্রবধূঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।

 

এ সময় তারা প্রতিবাদ করলে মোহাম্মদ আলী ও ফারুককে হত্যা এবং দুইদিনের মধ্যে বাড়িঘর ছেড়ে দেওয়ার হুমকি-ধামকি প্রদান করে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন