Logo
Logo
×

নগরের বাইরে

বেপরোয়া গতির দুই বাল্কহেডের চারজন গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৭:৪৩ পিএম

বেপরোয়া গতির দুই বাল্কহেডের চারজন গ্রেফতার
Swapno

রাতের বেলায় ফতুল্লার ধলেশ্বরী নদীতে বেপোরোয়া গতিতে বাল্ক হেড চালানোর অভিযোগে এম.বি নূরে রওজা ও এম.ভি নুশরাত-ইশরাত নামক দুটি বালু বাহী বাল্ক হেড আটকসহ চার জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ভোলা জেলার তজিমউদ্দিন থানার চাচড়ার মৃত. সালাউদ্দিনের পুত্র ও এম,ভি নূরে রওজা নামক ব্লাক হেডের সুকানী রুবেল(২৫) একই বাল্ক হেডের শ্রমিক ভোলা হোর লালমোহন থানার নবী নগরের মোঃ নুর নবীর পুত্র আব্বাস আলী (১৮),

 

এম,বি নুশরাত- ইসরাত নামক বাল্ক হেডের সুকানী বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দেহেবগতির মোক্তার আলীর পুত্র খলিলুর রহমান (৩৪) ও একই বাল্ক হেডের শ্রমিক এবং একই গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র আলামিন(২০)। এ ঘটনায় বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম বাদী হয়ে পেনাল কোডের ২৮০/৩৪ ধারায় ফতুল্লা থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করছেন। মামলায় উল্লেখ্য করা হয়,

 

নৌ পুলিশ  ঢাকা হেড কোয়ার্টারের সহকারী পুলিশ সুপার মোঃ শিবলী কায়সার ও বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে বিশেষ অভিযান চলাকালে রাত সাতটার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা এম,বি নুশরাত-ইশরাত নামক বালুবাহি বাল্ক হেড এবং রাত সাড়ে আটটার দিকে

 

এম,ভি নুরে রওজা নামক বালু বাহি বাল্ক হেড বেপোরোয়া গতিতে ফতুল্লার দিকে যাওয়ার সময় তাদের কে থামানোর জন্য সংকেত বা চ্যালেঞ্জ করলে তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার পথে ধর্মগঞ্জস্থ গুদারা ঘাটের বিপরীত তীরে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতার করা হয় উভয় বাল্কহেডর কর্মরত দুজন করে মোট চারজনকে।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বক্তাবলী নৌ ফাড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।আটক করা হয়েছে দুটি বাল্কহেড এবং গ্রেফতার করা হয়েছে চারজনকে। তাদের এই অভিযান চলবে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন