আড়াইহাজারে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৮:৪৭ পিএম
আড়াইহাজরে ১০ কেজি গাঁজাসহ মো. নিয়ামুল (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (২৩ মার্চ) বিকালে আড়াইহাজার থানার রামচন্দ্রদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিয়ামুল ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার নলঘরিয়া এলাকার মো. আবু তাহের মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৪ মার্চ) র্যাব-১১‘র গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেথ করা হয়েছে, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২৩ মার্চ বুধবার বিকালে আড়াইহাজার থানার রামচন্দ্রদী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিয়ামুল নামের এই মাদক ব্যবসয়ী গ্রেফতার করা হয়েছে।
নিয়ামুল অসাধু মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। সে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্দে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


