Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৯:০০ পিএম

ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন 
Swapno

ফতুল্লার একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিন সস্তাপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন সাত ব্যাক্তির  মালিকানাধীন জুটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জুট ব্যবসায়ীদের।


এদিকে অগ্নিকাc ঘটনায় লিংক রোডের উভয় সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে যানবাহনের দীর্ঘ যানজট লেগে যায়। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুলু মিয়া জানান, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা উপড়ে উঠে ছড়িয়ে পড়ে। এতে মুহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা সাত জন এ গোডাউনে গার্মেন্টেস ঝুট রেখে ব্যবসা করি। আমাদের সকলের মিলে প্রায় কয়েক কোটি টাকার ঝুট ছিলো। এখন গোডাউনের পোড়া টিন ছাড়া আর কিছুই নেই।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ৪টি পরে আরো একটিসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে।

 

প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রন করতে। এতে কোনো হতাহতের ঘটনা হয়নি।আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে পরে জানানো হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন