Logo
Logo
×

নগরের বাইরে

নবীগঞ্জ রেললাইনের মোড়ে হ-য-ব-র-ল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৫:৫৩ পিএম

নবীগঞ্জ রেললাইনের মোড়ে হ-য-ব-র-ল
Swapno

#এ সমস্যা নৈমত্তিক
# প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসি’র

 

বন্দরের নবীগঞ্জ রেললাইনের চার রাস্তার মোড়টি নিত্য দিনের সঙ্গী এখন যানজট। মোড়টি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও  লাখ লাখ মানুষ চলাচল করে থাকে। স্বল্প সময়ে নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতে বেশীরভাগ সোনারগাঁও ও অল্প সরে আড়াইহাজার এবং মুন্সীগঞ্জের গজারিয়ার মানুষও এখান দিয়ে চলাচল করে থাকে । দিনের শুরুতেই শুরু হয় যানজট।

 

এই রাস্তাটি যানজট ছাড়া কখনো দেখা যায় না। যানজট যেন গ্রাস করে আছে চার সড়কের মোড় নবীগঞ্জ রেললাইলের এই সড়কটি। নেই কোনো গাড়ি পার্কিং ও স্ট্যান্ডের ব্যবস্থা। রাস্তার উপর যত্রতত্রভাবে ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক,

 

সিএনজিসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকার ফলে যানজন তীব্র আকার ধারণ করছে। এছাড়াও সড়কগুলোতে ব্যাটারি ইজিবাইকের দৌরাত্ম্য জনজীবনকে আরো অসহনীয় করে তুলেছে। ফলে নবীগঞ্জ রেললাইনের মোড়ে যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।


এদিকে নবীগঞ্জ রেললাইনের চার রাস্তার সড়কটি মদনগঞ্জ- মদনপুর ও নবীগঞ্জ ঘাট- সোনারগাঁও চৌরাস্তা সড়ক। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত এই মোড়টি দিয়ে হাজার যানবাহন চলাচলের পাশাপাশি পণ্যবাহী যানবাহনও চলাচল করে থাকে। অতিরিক্ত যানবাহন চলাচলকৃত মোড়টিতে নেই কোনো ট্রাফিক ব্যবস্থা। ফলে এই রাস্তা দিয়ে আসা- যাওয়ার সময়েই যানজটের কারনে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

 

এছাড়াও নবীগঞ্জ- হাজীগঞ্জ ফেরী সার্ভিস চালু হওয়ার পর থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। এবং ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে যানজট থাকলে বেশীরভাগ যানবাহন মদনপুর হয়ে নবীগঞ্জ রেললাইন মোড় দিয়ে সোনারগাঁও চৌরাস্তা দিয়ে চলাচল করে থাকে। নেই কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থা। আর এতে করে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি।


সরেজমিনে নবীগঞ্জ রেললাইন চার রাস্তার মোড়টি গিয়ে দেখা যায়, রেললাইনের মোড়ের রাস্তার বেশির ভাগ অংশ দখল করে আছে অবৈধভাবে সিএসজি, অটোরিকশা, রিকশা। ছোট-বড় এসব যানবাহনের সাড়ি সাড়ি লাইন বিশৃঙ্খল অবস্থা।

 

সিএসজি, অটোরিকশা, রিকশা চালকরা রাস্তার মাঝখানে এলোপাতালি পাকিং করে যাত্রী ডাকাডাকি করছে চালকরা। যানজটের কারনে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ। এছাড়াও রাস্তার দুই পাশে অবৈধ ভাবে বসে ব্যবসা করছে দোকানসহ চা-পানের দোকান, খাবারের দোকানসহ নানা ধরনের দোকানের দৌরাত্ম্যের কারণে রাস্তায় চলাচল করতে বিপাকে পড়ছে সাধারন মানুষ।


রাজু আহমেদ নামের এক ব্যক্তি বলেন, বছর কয়েক আগেও এমনটি চিত্র লক্ষ্য করা যায়নি। নবীগঞ্জ রেললাইরে সকাল থেকে সারাদিন বেশীরভাগ সময়ই যানজট লেগেই থাকে। কারন রাস্তার মাঝ খানে এলোপাতালি করে সিএসজি, অটোরিকশা, রিকশাসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন দাঁড় করে রাখে ইচ্ছে করে। রেললাইনে নেই কেনো শৃঙ্খলা পরিবেশ। তাছাড়া রাস্তার মোড়টির আশপাশে ওপর দোকান গড়ে ওঠায়  চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সময় মতো পৌঁছা যাচ্ছে না গন্তব্যস্থলে । যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরী।


এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যাতে করে যানজট সৃষ্টি না হয় তার জন্য আমাদের পুলিশ নিয়মিত কাজ করছে। সকাল থেকে বিকাল দুই টাইম আমাদের পুলিশ কাজ করে থাকে। আর যানজট যাতে না হয় তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন