ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা ডিপো ফতুল্লাইউনিটের নবনির্বাচিত সভা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৫:৫৮ পিএম
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজিং নং- বি-১৭৫৩ অন্তর্ভুক্ত মেঘনা ডিপো ফতুল্লা ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গতকাল সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাজী মো. শাহিনের পরিচালনায় ও কার্যকরী সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শহিদুল ইসলাম,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যাংলরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি মীর সোহেল আলী, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওর্নাস এসোসিয়েশন সভাপতি হাজী সাইদুর রহমান রিপন, বাংলাদেশ ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী মো. জাহাঙ্গীর হোসেন,
সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, যমুনা ডিপো ফতুল্লা ইউনিটের সভাপতি মো. রহমত উল্লাহ ভান্ডারী, কার্যকরী সভাপতি আন মো.শাহীন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের মধ্যে সহ-সভাপতি হাজী আবদুর রাজ্জাক, হাজী আ. মান্নান, যুগ্ম সম্পাদক মো. শফিক,
সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক মো. সুলেমান, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম ইবু, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. হিরণ মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মিলু, সদস্য মো. সুমন, আবুল কালাম ভুট্ট মো. হানিফ সহ সংগঠনের শ্রমিকবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম।


