বিএনপিকে দেশের শক্তিশালী দল গড়তে কাজ করছি : মান্নান
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৬:০৩ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ থানা বিএনপিকে দেশের অন্য থানা গুলোর চেয়ে শক্তিশালী দল হিসেবে গঠন করা হবে। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দল গঠন করছি।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভিটিপারা এলাকায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য এসব কথা বলেন। দ্বি বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী শফিউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁ পৌর বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বার, সোনারগাঁ পৌর বিএনপির সদস্য সচিব কাউন্সিলর মোতালেব হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান,
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারন স¤পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন স¤পাদক খায়রুল ইসলাম সজিব, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারন স¤পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ স¤পাদিকা রোমা আক্তার, সোনারগাঁ থানা মহিলা দলের সাধারন স¤পাদিকা ছালমা আক্তার, সোনারগাঁ থানা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ মিজানুর রহমান। সভার সঞ্চালনায় ছিলেন আবুবক্কর সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


