Logo
Logo
×

নগরের বাইরে

বৈদ্যেরবাজার লঞ্চ টার্মিনারের পাটাতন ভেঙেপড়ছে,সংস্কারের উদ্যোগনেই

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৬:১৩ পিএম

বৈদ্যেরবাজার লঞ্চ টার্মিনারের পাটাতন ভেঙেপড়ছে,সংস্কারের উদ্যোগনেই
Swapno

সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার লঞ্চ টার্মিনারের পাটাতনের কয়েকটি কাঠ নষ্ট হয়ে গেছে ৬ মাস আগে। কাঠগুলো নষ্ট হয়ে যাওয়ার করনে প্রতিদিনই যাত্রীদের উঠানামায় পড়তে হচ্ছে বিলম্বনায়। কাঠগুলো ভেঙ্গে যাওয়ার পাশাপাশি পাটাতনে লাগানো নাটবল্টুগুলো নষ্ট হয়ে উঠে যাচ্ছে। ফলে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

 

বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) জেটিটি নির্মাণ সময় নিম্নমানের কাঠ ব্যবহার করায় ও দীর্ঘদিন অযত্নে অবহেলায় ফেলা রাখায় জেটিটির এমন অবস্থা হয়েছে বলে জানান স্থানীয়রা।স্থানীয়রা জানান, স্বাধীনতা আগে থেকে নৌপথে মেঘনা থানা, আড়াইহাজারসহ কুমিল্লার কয়েকটি উপজেলার লোকজন রাজধানীসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বৈদ্যেরবাজার মাছ ঘাটটি ব্যবহার করে আসছে।

 

স্বাধীনতার আগে পরে এ ঘাটটি দিয়ে কয়েক হাজার লোক লঞ্চ ও নৌকা পথে যাতায়াত করলেও নির্মাণ করা হয়নি যাত্রী উঠানামার কোন জেটি। ফলে অনেকটা দুর্ভোগ পোহাইয়েই এ ঘাটটি ব্যবহার করতো বিভিন্ন এলাকার লোকজন কয়েক হাজারর নারী পুরুষ ও শিশু। এ পথে যাতায়াত করা যাত্রীরা দীর্ঘদিন ধরে এখানে একটি জেটি নির্মাণ করার জন্য দাবি জানিয়ে আসছিল কর্তৃপক্ষের কাছে।

 

তাদের দাবির প্রেক্ষিতে গত বছরের প্রথম দিকে বৈদ্যেরবাজার মাছ ঘাটে মেঘনা নদীতে একটি কাঠের জেটি নির্মান করা হয়। জেটিটি নির্মাণ করার পর অনেকদিন ফেলে রাখা হয়। ফলে স্থানীয় লোকেরা জেটিতে গোসল করাসহ মাছ উঠানামা ও বিভিন্ন জিনিসপত্র ধোয়ার কাজে ব্যবহার করতো। এতে কাঠের উপর পানি পড়তে পড়তে কাঠগুলো দূর্বল হয়ে কয়েকটি কাঠ ভেঙ্গে গেছে। এছাড়া জেটির কয়েকটি স্থানে নাটবল্টু জং ধরে নষ্ট হয়ে গেছে। কাঠগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে নৌ পথে চলাচলরত যাত্রীরা দূর্ভোগে পড়েছে।

 

অনেক সময় ভাঙ্গা কাঠে যাত্রীদের পা পিছলে পড়ে ছোটখাটো দূর্ঘনার শিকার হোন অনেকে।স্থানীয় হামিদুল জানান, বৈদ্যেরবাজার ঘাটের জেটিটি দিয়ে প্রতিদিন কয়েকটি উপজেলার কয়েক হাজার লোক যাতায়াত করেন। এলাকাবাসী দাবির প্রেক্ষিতে এখানে একটি জেটি নির্মান করা হয় গত বছর। ঘাটে জেটিটি নির্মান করার পর স্থানীয় লোকেরা যত্রতত্র ব্যবহার করার ফলে কাঠের উপর পানি পড়তে পড়তে ও জেটিতে নিম্ন মানের কাঠ ব্যবহার করার কারণে জেটির কয়েকটি কাঠ নষ্ট হয়ে ভেঙ্গে গেছে।

 

কাঠগুলো নষ্ট হওয়ার ফলে অসাবধানতাবসত যাত্রীদের পা ভাঙ্গা কাঠে পড়ে ব্যাথা পান। সেজন্য স্থানীয় লোকেরা ভাঙ্গা কাঠটি সরিয়ে ভাঙ্গাটি চিহিৃত করে দিয়েছে যাতে কেউ ফাঁকায় পড়ে আহত না হোন।

 

এ পথে চলাচলরত যাত্রী মনির হোসেন জানান, জেটিটির কয়েকটি কাঠ দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গিয়ে ভেঙ্গে গেছে। সরকারের পক্ষ থেকে সংস্কারের কোন উদ্যোগ নেই। এভাবে অযত্ন আর অবহেলার কারণে বাকি কাঠগুলোর অবস্থাও খুব খারাপ। জেটিটি প্রয়োজনীয় রক্ষনাবেক্ষন করা দরকার নয়তো জেটিটি ভেঙ্গে গেলে আগের মতো কষ্ট করে নৌ পথে চলাচল করতে হবে এ পথে চলাচলরত যাত্রীদের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন