আড়াইহাজারে ১১ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৬:৫৯ পিএম
আড়াইহাজারে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ঘটনায় উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবাসহ এ কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা ও মোবাইল ফোন জব্দ দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে মাদক আইনে আড়াইহাজার দু’টি থানায় মামলা হয়েছে। পরে ওইদিন দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী এলাকা থেকে ঢাকাগামী সিএনজি অটো রিক্সা তল্লাশী করে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টীম এক কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্ছারামপুর থানার মাতু মিয়া ও বরিশাল জেলা মেহেন্দীগঞ্জ পাতারহাট থানার সঞ্জিব পোদ্দারকে আটক করে।
একই রাত ১১ টার দিকে একই আঞ্চলিক মহাসড়কের গোপালদী পৌরসভার এলাকার রামচন্দ্রদী বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার মোঃ নিয়ামুল হক আটক করে র্যাব-১১ সদস্যরা।


