Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৭:২৩ পিএম

রূপগঞ্জে সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
Swapno

রূপগঞ্জে চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ নামক একটি টাইলস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪-শে মার্চ) দুপুর দেড়টার দিকে কারখানাটির একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। প্রত্যাক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতরে আগুল লেগে যায়।

 

মুহুর্তের মধ্যেই আগুনের ভয়াবহতা কারখানায় কয়েকটা অংশে ছড়িয়ে পরে। পরে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা বাইরে বের হয়ে আগুন নেভাতে চেষ্টা চালান। পরে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, কারখানার পেছনের একটি টিনসেড ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোন হতাহত হয়নি বলেও জানান তিনি। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন