আড়াইহাজারে নির্বাচন অফিসে চুরির ঘটনায় ৩ চোরসহ গ্রেফতার ৪
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৭:৪৯ পিএম
আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসে চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৩ চোরসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত ক্যামেরা ও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী নরসিংদীর খরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে তাদের থেকে থাকা চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলো- আশিক (২৬), পারভেজ (২৫), নবী হোসেন (২৭) ও চোরাই মালের ক্রেতা ফজলে রাব্বি। শুক্রবার (২৫ মার্চ) তাদের আদালতে পাঠায় পুলিশ।
জানাগেছে, গ্রেফতাকৃতরা সংঘবদ্ধ চোর ও ড্যান্ডির নেশায় আসক্ত। ড্যান্ডির নেশার টাকা জোগার করতেই দলবেঁধে চুরি করে বেড়ায়। নেশার টাকা জোগার করতে না পারলেই চক্রটি মানুষের বাসাবাড়ি, দোকানপাট এমনকি অফিস আদালতেও চুরি করে বেড়ায়।
গত বছরের ১৩ অক্টোবর আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসেও ওই ড্যান্ডি আসক্তরা অফিসের গ্রিল কেটে ভেতরে ঢুকে চুরি করে দামী মালপত্র ও ক্যামেরা নিয়ে যায়। চুরির ঘটনায় মামলার পর পুলিশ হন্যে হয়ে চক্রটিকে খুঁজছিল। অবশেষে প্রথম ধরা পড়ে আশিক।
আশিকের দেওয়া তথ্য বাকিদের গ্রেফতার ও চুরি যাওয়া দামী ক্যামেরাটি উদ্ধার করে পলিশ। চুরি হয়ে যাওয়া ক্যামেরাটির আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা এর সত্যতা নিশ্চিত করেছেন।


