Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শ্বশুরবাড়ী ক্যাফের প্রথম বর্ষপূর্তি উদযাপন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০১:৫৭ পিএম

সিদ্ধিরগঞ্জে শ্বশুরবাড়ী ক্যাফের প্রথম বর্ষপূর্তি উদযাপন
Swapno

সিদ্ধিরগঞ্জে শ্বশুরবাড়ী ক্যাফে এন্ড মিনি চাইনিজ রেষ্টুরেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর ঠাকুরবাড়ী এলাকাস্থ অত্র রেষ্টুরেন্টে কেক কেটে এ দিনটি উদযাপন করা হয়। শ্বশুরবাড়ী ক্যাফে এন্ড মিনি চাইনিজ রেষ্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক সুমন মাহমুদ দিহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আমাদের সময়ের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এমরান আলী সজীব, দৈনিক ইনকিলাবের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি তরিকুল ইসলাম নয়ন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, চিটাগাং রোড রেন্ট-এ কার মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন,

 

সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, শ্বশুরবাড়ী ক্যাফে এন্ড মিনি চাইনিজ রেষ্টুরেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী ও চেয়ারম্যান কাউসার আহমেদসহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন