বন্দরে গাঁজা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১২:৪৬ এএম
বন্দরে বাসের যাত্রী সেজে গাঁজা পাচারকালে মো. শিহাব (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১১। শনিবার (২৬ মার্চ) সকালে বন্দরের মদনপুর এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শিহাব (৪২) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বন্দর শাহী মসজিদ এলাকার মো. ওয়াজউদ্দিন দুলাল এর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. শিহাব একজন ছদ্মবেশী মাদক মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বাসের যাত্রী সেজে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


