বক্তাবলীতে জহির এন্টারপ্রাইজ শুভউদ্ভোধন করলেন চেয়ারম্যান শওকতআলী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১১:০১ পিএম
নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের ফেরী ঘাট সংলগ্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান জহির এন্টার প্রাইজের শুভ উদ্ভোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (২৭ মার্চ) বাদ যোহর বক্তাবলী ইউনিয়নের ফেরীঘাট সংলগ্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান জহির এন্টার প্রাইজের এ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে মুসলিম উম্মা সহ দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মিলাদ ও দোয়ার মাহফিলে মানব দিশারী ফাউন্ডেশনের সভাপতি জহির তালুকদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা রেহান শরিফ বিন্দু দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু,
ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কৃষক লীগ এনায়েত নগর ইউ.সাঃ সম্পাদক আঃ রহমান, দৈনিক ইকোনমি পত্রিকার নাঃগঞ্জ জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমদ খোকন, মানব দিশারী ফাউন্ডশনের সাধারণ সম্পাদক মাঃ সাগর আলী,
১নং ওয়ার্ড যুবলীগর সভাপতি নাজমুল হাসান, যুবলীগ নেতা হাসান সরদার, জাতীয় সংহতি পার্টি কাশিপুর ইউনিয়নের যুগ্ম সাঃ সম্পাদক নজরুল ইসলাম সাগর ও ১নং ওয়ার্ড কাশিপুর আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক এম এ মান্নান প্রমুখ।


