দীপক কুমার বনিক দীপুর উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৭:৫৪ পিএম
সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় নেতা দীপক কুমার বনিক দীপুর উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এক আলোচনা সভা গতকাল বারদী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সে সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না।
তিনি ছিলেন এ জাতির দিকপাল। যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই বিপথগামীরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা,
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, শ্যামলী চৌধুরী,শফিকুল ইসলাম শফিক , সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমুখ।


