বন্দরে ডাব পাড়াকে কেন্দ্র করে মা-মেয়েসহ আহত ৩
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৮:৫১ পিএম
বন্দরে ডাব পাড়াকে কেন্দ্র করে পাষান্ড দেবর ও তার স্ত্রী সন্ত্রাসী হামলায় বিধবা মা ও তার দুই যুবতী মেয়েসহ ৩ জন গুরুত্বর জখম হয়েছে। আহতরা হলো মুন্নী বেগম (৩৮) ও তার কলেজ পড়ুয়া মেয়ে আরিয়া (১৮) ও এসএসসি পরিক্ষার্থী আনিসা (১৬)। স্থানীয়রা আহত মা ও মেয়েদের জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
গত ২৫ মার্চ শুক্রবার বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত বিধবা মুন্নী বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে পাষান্ড দেবর এসাক ও তার স্ত্রী সুমা বেগমকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত বিধবা মুন্নী বেগম গনমাধ্যমকে জানায়,
আমার স্বামী আসাদুজ্জামান মৃত্যু বরণ করার পরপরই আমার পাষান্ড দেবর এসাক ও তার স্ত্রী সুমা বেগম আমার স্বামী সম্পদ দখল করার জন্য বিভিন্ন ভাবে পাঁয়তারা করে আসছে। এর ধারাবাহিকতায় গত ২৫ মার্চ শুক্রবার বিকেল ৫টায় আমার দুই মেয়ে আরিয়া ও আনিসা আমার স্বামী লাগানো গাছ থেকে ডাব পারতে আসলে ওই সময় পাষান্ড দেবর এসাক ও তার দরজাল স্ত্রী সুমা বেগম ক্ষিপ্ত হয়ে আমার দুইকে মেয়েকে বেদম ভাবে মারধর করে।
ওই সময় আমি আমার মেয়েদেরকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় এসাক ও তার স্ত্রী আমাকেও বেদম ভাবে মারধর করে আহত করে। এ ব্যাপারে আমি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


