সোনারগাঁয়ে ইউনিক পাওয়ার প্লান্টের এক শ্রমিককে পিটিয়ে আহত
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৮:৫৩ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার সকালে সোনারগাঁ উপজেলার দুধঘাটা এলাকায় ইউনিক পাওয়ার প্লান্টে কর্মরত আনিস (২৫) নামে এক শ্রমিককে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করেছে ইউপি সদস্য মজিবুর রহমানের তৈরিকৃত একটি সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় আহত শ্রমিক আনিস নিজে বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বাদী উল্লেখ করেন, রবিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে ইউনিক পাওয়ার প্লান্টে আনিসের সঙ্গে অন্য শ্রমিকদের সামান্য একটু তর্ক বিতর্ক হয়। এর জের ধরে বেলা ১১ টার সময় নাস্তার বিরতিতে আনিস পাওয়ার প্লান্টের বাহিরে আসলে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার ইউপি সদস্য মজিবুর রহমানের ছেলে রোহান, রোমান,
রাতুল, মেজু, শকিসহ ৫/৬ জনের একটি দল পূর্ব পরিকল্পত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা করে তাকে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। এসময় হামলার শিকার আনিসের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত শ্রমিক আনিস বাদি হয়ে গতকাল রবিবার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।


