Logo
Logo
×

নগরের বাইরে

স্বাধীনতা দিবসে ফতুল্লায় জামালউদ্দীন সবুজের উদ্যোগে ফ্রি চিকিৎসা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৬:১৮ পিএম

স্বাধীনতা দিবসে ফতুল্লায় জামালউদ্দীন সবুজের উদ্যোগে ফ্রি চিকিৎসা

স্বাধীনতা দিবসে ফতুল্লায় জামালউদ্দীন সবুজের উদ্যোগে ফ্রি চিকিৎসা প্রদান

Swapno

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফতুল্লার কৃতি সন্তান আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জামাল উদ্দীন সবুজের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুঃস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২৬ মার্চ সকালে ফতুল্লা আজমতপুর ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া কওমী মাদ্রাসায় বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

ফতুল্লা মুসলিমনগর আর জেড ডায়বেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক তত্তাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন চর্ম যৌন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. জলিল আহম্মেদ, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. ইব্রাহীম খলিল, গাইনী বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার, এ সময় প্রায় ৩শ দুঃস্থ রোগীর মাঝে এই  চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন আর জেড ডায়বেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ হামিদুর রহমান জাহিদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন