Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর সন্ত্রাসী হামলায় মাছ বিক্রেতা জখম

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৬:৪১ পিএম

বন্দর সন্ত্রাসী হামলায় মাছ বিক্রেতা জখম
Swapno

বন্দরে পূর্ব শত্রতার জের ধরে মেরাজুল (২৫) নামে এক মাছ বিক্রেতাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রদিয়ে গলায় ও বুকে এললোপাথারী ভাবে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে পুলিশ সোর্স টেলু সুমনসহ তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে। ২৮ মার্চ সোমবার বেলা ১১টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগরস্থ নজরুল মিয়ার গ্যারেজের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

 

স্থানীয় এলাকাবাসী আহত মাছ বিক্রেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহতের চাচা সনি বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে পুলিশ সোর্স টেলু সুমনসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তত্য ও অভিযোগে বাদী গনমাধ্যমকে জানায়, আমার ভাতিজা দীর্ঘ দিন ধরে সালেহনগর এলাকাসহ বিভিন্ন এলাকায় ফেরি করে মাছ বিক্রি করে আসছে।

 

এর ধারাবাহিকতায় ২৮ মার্চ সোমবার বেলা ১১টায় আমার ভাতিজা মেরাজুল মাছ বিক্রির টাকা আনতে সালেনগর এলাকায় আসলে ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে সালেনগর নতুন মসজিদ এলাকার টেলু কামাল মিয়ার ছেলে পুলিশ সোর্স টেলু সুমন একই এলাকার তারা মিয়ার ছেলে হৃদয় ও ফয়সাল মিলে মাছ বিক্রেতা মেরাজুলকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ও বুকের বামপাশে এলোপাথারী ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন