বন্দরে জামিনে এসে মামলার বাদীকে হত্যার হুমকি
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৭:১৫ পিএম
বন্দরের নয়ামাটি ভাংতি এলাকার সুমন হত্যা মামলার আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামীরা বাদীকে হত্যাসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় ২৮ মার্চ সোমবার মামলার বাদী রহিম বাদশা এসপি দফতরে অভিযোগ দায়ের করেন।
সুমন হত্যা মামলার আসামীরা হলো জারু উদ্দিন, সোহেল, সালাউদ্দিন ভুট্টু, ফাহিম, হোসেন ও আমজাদ। হত্যা মামলা হওয়ার পর থেকে আসামীরা বিভিন্ন সময় বাদী ও মামলার স্বাক্ষি মোক্তারা বেগম, রহমত উল্লাহ, আবু সাঈদ, মোসলেম মিয়াকে চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় স্বাক্ষী মোক্তারা বেগম থানায় গত শনিবার জিডি করেন।
জিডি নং ১১৭৯। এছাড়া মামলার বাদী রহিম বাদশা আসামীদের বিরুদ্ধে গত রবিবার ও গত ৯ মার্চ র্যাব-১১ দফতরে পর পর দুইটি অভিযোগ দায়ের করেন। আসামীরা সব সময় বাদী ও স্বাক্ষীদের দেখলেই দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং হত্যার হুমকি দিয়ে বেড়ায়। তাই বাদী ও স্বাক্ষীরা আসামীদের কবল থেকে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানান, আসামীদের আইনের আওয়াতায় নিয়ে তাদের রক্ষা করার আহবান জানান।


