ফতুল্লার পাগলা থেকে ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আরিফ হোসেন (৩৫) নামক এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত আরিফ হোসেন ফতুল্লা থানার পাগলার দৌলতপুরস্থ মৃত আকবর হোসেনের পুত্র। রোববার(২৭ মার্চ) রাতে ফতুল্লার পাগলা দৌলতপুরস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে ৩শত ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় গ্রেফতারকৃত আরিফ হোসেন কে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'ক' সার্কেলের পরিদর্শক মোঃ আজিজুলের ইসলামের নেতৃত্বে একটি দল রোবাবার রাতে পাগলা দৌলতপুরস্থ চিন্থিত মাদক ব্যবসায়ী আরিফ হোসেনের নিজ বাসায় অভিযান চালায়।এ সময় আটক করা হয় আরিফ হোসেন কে এবং তার নিকট থেকে উদ্ধার করা হয় তিনশত পঞ্চাশ পিছ ইয়াবা ট্যাবলেট।


