সোনারগাঁয় বেপরোয়া ইউপি সদস্য খোরশেদ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৭:৩৪ পিএম
সদ্য নির্বাচিত সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম ফরাজির বেপরোয়া আচরনে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তাতুয়াকান্দি ও মঙ্গলেরগাঁও এলাকাবাসী। সম্প্রতি ইউপি সদস্য নির্বাচীত হওয়ার পর খোরশেদ ফরাজি তার নিজ এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ায় উন্নয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় অনিশ্চয়তায় দিন অতিবাহিত করছে তাতুয়াকান্দি ও মঙ্গলেরগাঁও এলাকাবাসী।
স্থানীয় মঙ্গলেরগাঁও এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, আমরা অনেক আশা নিয়ে ভোট দিয়ে খোরশেদ ফরাজিকে জনপ্রতিনিধি বানিয়েছি। এখন সে আশায় গুড়েবালি। আগের যে কোন সময়ের তুলনায় আমাদের এলাকায় চুরি চামারি, যুবক ছেলেদের বখাটেপনা, সন্ত্রাসী কার্যকলাপ, জুয়া খেলা, মাদকের বিস্তার, ঘুষ, অনিয়ম দূর্ণীতি অনেক গুণ বেড়ে গেছে।
এছাড়া তার নির্বাচন কেন্দ্রিক তৈরিকৃত একটি সক্রিয় কিশোর গ্যাং বর্তমান সময়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। যাহা ভবিষৎতে একেবারেই অপ্রতিরোধ্য বলে আশঙ্কা করছেন সুশিল সমাজের লোকজন। তাছাড়া গ্রাম্য সালিশ বৈঠকে, বাড়ি জমি মাপার সময় নিয়মিত মহড়া দিয়ে থাকে ফরাজির তৈরিকৃত সক্রিয় কিশোর গ্যাংয়ের উঠতি বয়সের তরুন যুবকরা।
নির্বাচন পরবর্তী সময়ে নিজ খরচে এলাকার কিশোর গ্যাং সদস্যদের কয়েক দিনের জন্য সমুদ্র বিলাশে কক্রাবাজার পাঠিয়ে ছিলেন ইউপি সদস্য খোরশেদ ফরাজি। সেই থেকে আরো বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় তরুন যবুকরা। নির্বাচন কালীন সময়ে প্রায় ৪০ লাখ টাকা খরচ করেছেন ইউপি সদস্য খোরশেদ ফরাজি। বর্তমানে তার কোন আয়ের উৎস না থাকায় বিচার সালিস থেকে ঘুষ গ্রহন শুরু করেছেন।
সম্প্রতি একটি কোম্পানীর এল্যামুনিয়ামের বিপুল পরিমান তার চুরির ঘটনাকে সোনারগাঁ থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রায় ৭০ হাজার টাকা ঘুষ গ্রহন করে রাতে আঁধারে চোর সদস্যদের সঙ্গে আতাঁত করে চোরদের ছেড়ে দিয়েছেন। তার সঠিক কোন দলীয় পরিচয় নাই। নিজের স্বার্থ রক্ষায় যে কোন সময় জাতীয় পার্টি, আওয়ামীলীগ ও বিএনপি যে কোন দলের নেতাকর্মীদের বাড়িতে যেতে তার কোন বাধা নেই।
সে এখন সার্বজনিন হয়ে গেছেন। সচেতন লোকের মন্তব্য লেখাপড়া জানেনা বিধায় তার এক রকম হলেই হল। তাছাড়া ইউপি সদস্য হওয়া তার জন্য গোবরে পদ্মফুল। সে জন্য বিচার বিশ্লেষন করে চলা তার কোন সুযোগ নাই। ইউপি সদস্য নির্বাচীত হওয়ার পর থেকে নিজ স্ত্রীকে প্রতিদিন শারিরিক নির্যাতন করে শশুড়ালয়ে পাঠিয়ে দিয়েছেন। স্ত্রী বিয়োগের চেষ্টায় রয়েছেন তিনি।


