Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগে গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৮:৪৪ পিএম

ফতুল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগে গ্রেফতার ১
Swapno

ফতুল্লা কুতুবপুরে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় প্রতিপক্ষ সুমন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে তাকে ফতুল্লার কুতুবপুর লাকী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন ফতুল্লা থানার কুতুবপুর লাকী বাজারের গুলজার হোসেনের ছেলে।

 

উল্লেখ্য যে, বাদীর বাবা আমজাদ হোসেন (৭৫) নিজেদের জমিতে বালু ভরাট করা অবস্থায় চলতি মাসের ৫ তারিখ সকাল সাড়ে নয়টার দিকে গ্রেফতারকৃত সুমন তার কয়েক সহযোগী নিয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়।এতে বাদীর বাবা প্রতিবাদ করলে সুমন ও তার সহোযোগিরা বাদীর বাবাকে এলোপাতাড়ি  মারধর করে মাটিতে ফেলে বুকের উপর ইট দিয়ে আঘাত করে এবং সজোড়ে বুকে লাথি মারে।

 

এসময় মামলার  বাদী তার বাবাকে বাচাঁতে এগিয়ে এলে বাদীকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করে। এ সময় বাদী  হাত দিয়ে তা প্রতিহিত করলে বাদীর হাত কেটে যায়। তাদের ডাক-চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীর ঘটনাস্থল ত্যাগ করে।

 

স্থানীয়রা বাদী ও তার বাবা কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে বাদীর বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে পাঠিয়ে দেয়। একই দিন রাত সাতটার দিকে হামলাকারীরা বাদীর বাসায় গিয়ে বাদীর মাকে মারধর করে রক্তাক্ত  জখম করে। পরে তাকে চিকিৎসার জন্য শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফ পাঠান গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা,মা পুত্রসহ একই পরিবারের তিনজনকে মারধর করার ঘটনায় ১৪ মার্চ হামলার শিকার মোঃ অন্ত হোসেন হৃদয় (২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় কুতুবপুর লাকী বাজারের ভ‚মিদূস্য সুমন বাহিনীর প্রধান সুমনসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার বেলা একটার দিকে প্রধান আসামী সুমন কে নিজ বাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন