Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ১ আহত ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৮:৫৯ পিএম

ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ১ আহত ২
Swapno

ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুইজন। আহতরা হলেন সিরাজুল ইসলাম (১৬) ও শামীম (১৪)।

 

সোমবার (২৮ মার্চ) রাত নয়টায় ফতুল্লা মডেল থানার লামাপারা খান ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন ওসমান নিটেক্সের মালিকানাধীন জমিতে। পুলিশ জানায়, ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রোজ গার্ডেন গার্মেন্টস এর পাশে "ওসমান নিটেক্স" এর মালিকানাধীন ফাঁকা জমিতে ভবন নির্মানের পাইলিংয়ের কাজ করছিল।

 

জমিটির পাশ দিয়ে হাই ভোল্টেজের একটি বিদ্যুৎ তারের সাথে  অসাবধানতা বশত পাইলিংয়ের কাজে ব্যবহৃত একটি বড় লোহার পাইপ তারের ওপর পরে যায় বা  সংস্পর্শ হয়। এতে করে নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শামীম বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের কে শহরের জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে  নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নজরুল ইসলামকে মৃত ঘোষনা করে।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নজরুলের মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ বিষয়ে লিখিত ভাবে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন