ফতুল্লায় চাচার বাড়ীতে বেড়াতে এসে কিশোর নিখোঁজ
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৭:০৭ পিএম
কুমিল্লা থেকে ফতুল্লার কুতুবপুরে চাচার বাড়ীতে বেড়াতে এসে শাহজালাল শ্রাবন্তি (১৪) নামক এক কিশোর নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শাহজালাল শ্রাবন্তি কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইছাইলের আব্দুস সালামের পুত্র। সোমবার (২৮ মার্চ) ফতুল্লার কুতুবপুস্থ পশ্চিম রসুলপুরের চাচার বাড়ী থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ কিশোরের চাচা আলী আশরাফ বাদী হয়ে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন।
সাধারন ডায়েরীতে উল্লেখ্য করা হয়, চলতি মাসের ২৫ মার্চ দুপুরে কুমিল্লা থেকে ফতুল্লার কুতুবপুরের পশ্চিম রসুলপুরস্থ চাচা আলী আশরাফের বাড়ীতে বেড়াতে আসে কিশোর শাহজালাল শ্রাবন্তি।
সোমবার (২৮ মার্চ) বিকেল ৫ টার দিকে কাউকে কিছু না বলে বাসার থেকে বের হয়।পরবর্তীতে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য নিকটাত্নীয় স্বজন ও পরিচিতজনদের বাসায় খোঁজাখুজি করে না পেয়ে মঙ্গলবার সকালে ফতুল্লা থানায় সাধারন ডায়েরী করেন নিখোঁজ কিশোরের চাচা আলী আশরাফ। নিখোজ ছেলেটির কেউ সন্ধান পেলে ০১৬৮২৬০৪৩৪বা ০১৭৬৪৪৯২৩৩৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন।


