ফতুল্লা থানার পুলিশের উপর হামলার মামলা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বহু মামলার পলাতক আসামী পেশাদার ছিনতাইকারী শাওন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) সকালে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাওন ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের নীচতলার রসা কসাইয়ের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির-২ সঙ্গীয় ফোর্স সহ মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে শাওন কে গ্রেফতার করে।
গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির-২ জানায়, গ্রেফতারকৃত শাওন একজন পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরে শাওনহ তার সহোযোগিরা জামতলা, পুলিশ লাইন, গাবতলী মোড় সহ আশপাশের অলিগলিতে ছিনতাই করে আসছিল।
বুধবার বেলা ১১ টার দিকে তাকে মাসদাইর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, পুলিশের উপর হামলার ঘটনায় মামলাসহ আরো বশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


