পরিবেশ ছাড়পত্র না থাকায় কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৮:৩৯ পিএম
ফতুল্লা পঞ্চবটি বিসিক শিল্প নগরী এলাকার একটি কারখানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা ও কারখানার তরল বর্জ্য পরিশোধনের (ইটিপি) ব্যবস্থা না রাখায় এ জরিমানা করা হয়।বুধবার (৩০ মার্চ) দুপুরে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসাইন। তিনি বলেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা ও ইটিপি স্থাপন না করায় পরিবেশ সংরক্ষণ আইনে ফপটেক্স (প্রা.) লিমিটেড নামে ডাইং কারখানার চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে সাড়ে ৩ লাখ টাকা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জরুল হককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।


