বন্দরে ৭০পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় দড়িসোনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকার মৃত বরজ মিয়ার ছেলে দ্বীন ইসলাম দিপু ও একই এলাকার শফি উল্যাহ মিয়ার ছেলে জুয়েল।পরে তাদের বুধবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে গত মঙ্গলবার সন্ধ্যায় বন্দর ২০নং ওয়ার্ডস্থ দড়িসোনাকান্দাস্থ নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পুলিশ পরিদর্শক মো. ওবায়দুল করিম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযানে দড়িসোনাকান্দা এলাকার মাদক ব্যবসায়ী দ্বীন ইসলামের বাড়ি তল্লাশী চালিয়ে ৭০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়।


