Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের চার ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৭:২০ পিএম

বন্দরের চার ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা
Swapno

বন্দরের চার ইটভাটায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৮ ইটভাটার কর্তৃপক্ষকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করেছেন। নারায়ণগঞ্জ জেলার স্পেশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম এর নেতৃত্বে বুধবার (৩০ মার্চ) বন্দর উপজেলায় অবস্থিত ইটভাটা গুলোতে এ অভিযান শুরু হয়।

 

অভিযানকৃত ইটভাটা গুলো হলো-শাসনেরবাগ মেসার্স একতা ব্রিক ফিল্ড, মেসার্স মাশা-আল্লাহ বিক্স, মেসার্স বন্ধু ব্রিকস, মেসার্স আল্লাহর দান। এদের মাঝে প্রথম ৩টিকে ১ লাখ ৫০ হাজার টাকা ও আল্লাহর দান ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লক্ষণখোলার মেসার্স আল মক্কা ব্রিকস, মেসার্স চাচা-ভাতিজা ব্রিক ফিল্ড, সাইফুল অটো ব্রিকস, মেসার্স আল-মদিনা ব্রিকস, মেসার্স জামান ব্রিকস, মেসার্স বন্ধন ব্রিকস,

 

মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স জামান ব্রিকস, মেসার্স বন্ধন ব্রিকস ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে আদালতে সমন জারী করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধভাবে পরিচালিত পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন