আড়াইহাজারে প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৭:২৫ পিএম
আড়াইহাজারে প্রেমিকের সাথে অভিমান করে সুমাইয়া (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন (পুর্বপাড়া) গ্রামে। সে ওই গ্রামের জামালদ্দীনের মেয়ে। সুমাইয়ার বাবা জানান, ২৯ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে সে ফাকা বাড়ি পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে।
সে সময় তার মা ঔষধ আনার জন্য আড়াইহাজার বাজারে গিয়েছিল আর আমি কাজে বাইরে ছিলাম। ওই সুযোগেই সে আত্মহত্যা করে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। তিনি আরো জানান, সুমাইয়া সিবপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। সে সুত্রে সিবপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে মাদ্রাসার ছাত্র মিজানুর রহমান (১৮) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
আমার ধারনা মিজানের সাথে তার কোন কারণে মনোমালিন্য হয়েছে। আর সে কারণেই তার সাথে অভিমান করে সুমাইয়া আত্মহত্যা করেছে। পরে স্বজনরা প্রেমিক মিজানকে ধরে থানায় সোর্পদ করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রেমিক মিজান আটক রয়েছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, লাশটি উদ্ধার করে পি এম করানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


