Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে স্কুলের পুকুরে প্রাণ গেলে মাদ্রাসা ছাত্রের

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৭:৩০ পিএম

কাঁচপুরে স্কুলের পুকুরে প্রাণ গেলে মাদ্রাসা ছাত্রের
Swapno

সোনারগাঁয়ের কাঁচপুরে স্কুলের পুকুরে ডুবে প্রাণ গেল হৃদয় (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের । মঙ্গলবার দুপুরে কাঁচপুর ওমর আলী স্কুলের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিহত হৃদয় রামগঞ্জের মোবারকের ছেলে। কাঁচপুর উত্তর পাড়া রাসেলের বাড়ির ভাড়াটিয়া।সে চিটাগং রোড মাদ্রাসার ছাত্র ছিলো।  স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

 

বিকেলে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ৩ ঘন্টা খোজাখুজি করে ১টার দিকে লাশ উদ্ধার করে।

 

এই বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আব্দুল্লাহ আল আরিফিন বলেন,গতকাল রাত সাড়ে ৯ টায় খবর দিলে একদল ডুবুরিকে ঘটনা স্থলে পাঠানো হয়। ৩ ঘন্টা খোজাখুজির পর লাশ উদ্ধার করা হয়। লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন