Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে দুই ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৮:২৫ পিএম

রূপগঞ্জে দুই ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার
Swapno

রূপগঞ্জে মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্য শাহাদাত হোসেন (৩৬) ও আবুল কালাম ভূইয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯নং ওয়ার্ডের হাসানের অটোর গ্যারেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন (৩৬) ইছাখালি এলাকার মৃত নুরুল আমিনের ছেলে ও আবুল কালাম ভূইয়া (৩৮) মৃত আবুল হোসেন ভূইয়ার ছেলে। পুলিশ জানায়, মোটর সাইকেল ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্নস্থান থেকে মোটর সাইকেল ছিনতাই করে আসছে।

 

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি এপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে  রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন