Logo
Logo
×

নগরের বাইরে

ভাঙা সকল স্কুলের তালিকা পেলে আমরা ঠিক করে দেব : জাকির হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৬:১২ পিএম

ভাঙা সকল স্কুলের তালিকা পেলে আমরা ঠিক করে দেব : জাকির হোসেন
Swapno

প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, আইভী আপার এত ভক্ত। আমি এখানে এসে দেখে অবাক। সারা বাংলাদেশে দীপু আপাকে যেমন চেনে আইভী আপাকেও চেনে। আমার স্ত্রী আইভীকে দেখতে এখানে এসেছে। তার নির্বাচনে আমার কুড়িগ্রামের ছেলেরাও এখানে আসে।  বৃহস্পতিবার (৩১ মার্চ) বন্দরের ৪৭ নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে নিজের বক্তব্যে একথা বলেন তিনি।

 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, তারপরেও বঙ্গবন্ধু অনেক স্কুল সরকারীকরন করেছিলেন।  তিনি আরও বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে কেউ প্রাথমিক শিক্ষা নিয়ে ভাবেননি। আমি আসার পরেও শতভাগ নতুন বই করতে পারিনি। তবে আজ প্রতি বছর প্রথম দিনে নতুন বই দেয়া হচ্ছে।

 

আজ এক কোটি ত্রিশ লক্ষ মাকে উপবৃত্তি দেয়া হচ্ছে।  মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের ভাঙাচোরা প্রাথমিক স্কুল আছে আইভী আপা তালিকা দিবেন। আমরা সেগুলো নতুন করে ঠিক করে দিব। আজকে আমাদের শিক্ষা অনেকদূর এগিয়েছে। আজ হাই স্কুলগুলোর অনেক উন্নতি হয়েছে। নানা ধরনের উদ্যোগ আমরা হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীও শিক্ষার প্রতি বেশ আন্তরিক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন