সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৭:৩৭ পিএম
সিদ্ধিরগঞ্জে ৬৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাসীকালে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. সাগর (২৬), মো. হৃদয় হোসেন (১৭), মো. আনিছুর রহমান (১৬), ও মো. ফরহাদ (২২) ।
র্যাব জানান, আসামীদের আটকের পরে তাদের দেয়া তথ্যমতে ট্রাক ও পিকআপটির পিছনের ব্যাক ঢালায় ও ড্রাইভারের পাশের সিটের ওপর বস্তার ভিতরে কস্টেপ দ্বারা মোড়ানো অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকৃকতরা র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


