সিদ্ধিরগঞ্জে চার কেজি গাজাঁসহ ৩ যুবককে আটক করেছে র্যাব-১১। শুক্রবার (১ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলেন- কুমিল্লা চৌদ্দগ্রামের হাজারীপাড়া এলাকার মৃত মোস্তফার ছেলে মো. রাসেল (১৯), একই জেলা ও থানার সাতবাড়ীয়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন ওরফে রুবেল (২২) ও একই এলাকার কাদোর, সূবর্ণপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. ফারুক (১৯)।
র্যাব-১১‘র সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আসামীরা পরষ্পর যোগাযোগের মাধ্যমে অনেকদিন যাবৎ পিকআপ যোগে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে, গাঁজা পরিবহন করতো। ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অনেকদিন যাবৎ গাঁজা সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


