Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৮:৪৭ পিএম

ফতুল্লায় ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকা থেকে তিনশত এক বোতল ফেনসিডিলসহ ৬ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১ এপ্রিল) সাইনবোর্ড এলাকার গ্রান্ড চাঁদনি কাবাব এন্ড রেস্তারার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- মো. রুবেল মিয়া (২৮), মো. সাদিকুল ইসলাম (৩২), মোছা. শিউলী বেগম (২৬), আমেনা বেগম (৩০), আরফিনা বেগম (৩১), শিশু বিথী (১৩)।


র‌্যাব জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সাইনবোর্ড এলাকার গ্রান্ড চাঁদনি কাবাব এন্ড রেস্তারার এর সামনে এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১৬০০ টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন