Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সিনিয়র সিটিজেনস ফোরামের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৭:০৪ পিএম

বন্দরে সিনিয়র সিটিজেনস ফোরামের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা
Swapno

বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্দরে নাসিক ২৩নং ওয়ার্ডের একটি চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা জানায়, বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের আজকে ১ম বর্ষপূর্তি হয়েছে।

 

এত দিনে আমরা আমাদের সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক ক্ষমতা প্রসার করেছি। এখন সময় এসেছে জনগনের কল্যাণে মাঠে নেমে পড়া। আমাদের প্রথম উদ্দেশ্য হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের নিয়ে তাদের শিক্ষার মান উন্নয়নসহ যাবতীয় সমস্যা সমাধানে অংশ নেয়া। এলাকার তরুণ উদ্যোক্তা এবং নারীদের কর্মসংস্থানসহ তাদের স্বনির্ভর হতে আমরা ধারাবাহিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাব।

 

এছাড়াও অসহায়, দুখি ও পথ শিশুদের জীবন মান উন্নয়নসহ আরো বিভিন্ন খাতে সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের মহৎ উদ্দেশ্যগুলো বাস্তবতায় পূর্নতা দিতে পারি। ফোরামের সভাপতি এড. মতিউর রহমান মতিনের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন, ফোরামের প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ মুহসিন দেওয়ান,

 

সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রহমান, সহসভাপতি আলহাজ্ব আলমগীর আজাদ ও হাজী আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান স্বপন, অর্থ সম্পাদক মো. ইসমাঈল ভূইয়া মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা খান শান্তি, দপ্তর সম্পাদক উম্মে কুলসুম,

 

প্রচার সম্পাদক কাজী মোহসেনা চামেলী, সমাজ কল্যাণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. গোলাম মোর্শেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী অলি উল্লাহ সরকার, কার্য নির্বাহী সদস্য মো. শহিদুল হাসান মৃধা, একেএম শাহ আলম, মো. মাহবুবুর রহমান জসিম প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন