প্রকাশ সমাজ কল্যাণসংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৭:০৬ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রকাশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দুস্থ্য মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কল্যান্দি ব্রীজ সংলঘ্ন প্রকাশ সমাজ কল্যান সংস্থা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে কাজিম উদ্দিন বলেন,কল্যান্দি এলাকায় প্রকাশ সমাজ কল্যান সংস্থাটি সব সময় সাধারন মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। সামনে রমজান মাস। সিয়াম সাধনার এ মাসে আমরা ইবাদত বন্দেগী করব। পাশাপাশি অসহায় মানুষের পাশে নিবেদিত থাকব। সমাজে বিত্তবানদের আমি আহ্বান করব আসুন এই মাসে অন্তত আমরা সিয়াম সাধনার পাশাপাশি সাধারন মানুষে কল্যানে কাজ করি।
এই সংগঠনের পাশে থেকে সব সময় আমি নিবেদিত হয়ে কাজ করব ইনশাআল্লাহ। প্রকাশ সমাজ কল্যান সংস্থার সভাপতি শরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু,কল্যান্দি পঞ্চায়েত কমিটির সভাপতি শওকত হোসেন,সিনিয়র সহসভাপতি সামসুল হক,
সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাচ্চু,মেম্বার কামরুল হাসান জজ,কলাগাছিয়া আ’লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ, নাট্যকার এবাদুল্লাহ, টিপু আহমেদ,রহমত উল্লাহ, আমির হোসেন, আমিনুল ইসলাম শুক্কুর, মোবারক, আলমগীর, রুস্তম আলী, মাসুদ মিয়া, হাসান, শাহীন মিয়া প্রমূখ।


