Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বৈধ গ্যাস সংযোগ চালুর দাবীতে সভা ও বিক্ষোভ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৪:২৩ পিএম

রূপগঞ্জে বৈধ গ্যাস সংযোগ চালুর দাবীতে সভা ও বিক্ষোভ
Swapno

রূপগঞ্জে কোন প্রকার নোটিশ ছাড়া তিতাস কর্তৃপক্ষ বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় চরম ভোগান্তিতে পড়েছে আবাসিক গ্রাহকরা। এমনকি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বন্ধের পথে শিল্প প্রতিষ্ঠান। এদিকে পুনরায় গ্যাস সংযোগ চালুর করার দাবীকে সভা ও বিক্ষোভ করেছে বৈধ গ্রাহকেরা। শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন এলাকায় এ কর্মমসূচী পালন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মোজাম্মেল হক, সেলিম শিপু, জাকির হোসেন, সাখাওয়াত হোসেন মিলন, মকবুল হোসেন, বাবুল মিয়া, সাইফুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ। সভায় গ্রাহকরা জানান, কাঞ্চন পৌর এলাকায় ৩৮০ টি আবাসিক ও শিল্পকারখানায় বৈধ সংযোগ রয়েছে। এমনকি সবাই প্রতিমাসে গ্যাস বিল পরিশোধ করে আসছে।

 

কিন্তু গত ১৩ মার্চ কোন প্রকার নোটিশ ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেন তিতাস কর্তৃপক্ষ। ২০ মার্চ পর ফের গ্যাস সরবরাহ চালু করেন তারা। এদিকে ২২ মার্চ ফের গ্যাস সরবরাহ বন্ধ করে দেন তিতাস। গ্যাস সরবরাহ বন্ধ ও পুনরায় চালুর ব্যাপারে গ্রাহকরা নারায়ণগঞ্জ-সোনারগা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন (জোবিঅ) অফিসে যোাগাযোগ করা হলেও কোন প্রকার সমাধান পাওয়া যায়নি।

 

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে বৈধ গ্রাহকেরা। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কাঞ্চন পৌর এলাকায় উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান উত্তরা জুট এন্ড ফাইবার্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামক কারখানা বন্ধের পথে। গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবীতে শনিবার বিকেলে স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করেছে স্থাণীয় বৈধ সংযোগ গ্রাহকেরা।

 

সভা শেষে গ্রাহকরা পুনরায় গ্যাস সংযোগের দাবীতে বিক্ষোভ করেন। এসময় তারা অতিদ্রুত গ্যাস সরবরাহ চালুর জন্য তিতাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ-সোনারগা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন (জোবিঅ) অফিসের ব্যবস্থাপক মেজবাউর রহমানের ব্যবহৃত মুঠোফোন (+৮৮০১৯৫২২৭৭৩৮৩)এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন