Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৪:২৭ পিএম

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন
Swapno

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৩টি বসতবাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকেরা। এসময় ৩টি গরুসহ বাড়িতে ব্যাপক লুটপাট চালায় তারা। গত শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, গোলাকান্দাইল এলাকার আউয়াল হাজীর ছেলে নুর আলমের সাথে তার পূর্ব শত্রুতা ছিল।

 

উক্ত শত্রুতাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রোজল্যান্ড ইটভাটার সামনে তার কথা কাটাকাটি এই। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে নুর আলমের নেতৃত্বে মাছুম বিল্লাহ, মাসুম, রনি, নবি, এমরান, তুহিন, পনিরসহ ৪০/৫০ জন সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে নতুন বাজার এলাকা ১৭ রুম বিশিষ্ট তাদের ৩টি ভাড়াটিয়া বাড়িতে হামলা চালায়।

 

তারা সেখানে ব্যাপক ভাংচুর লুটপাটসহ এক পর্যায়ে ৩টি বাড়িতেই পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সেখান থেকে আমজাদের গরুর খামারে ঢুকে ৩টি গরু লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততোক্ষণে বাড়িতে বসবাস করা ১৭টি ভাড়াটিয়া পরিবারের সকল মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

 

আগুন নেভাতে গিয়ে ও সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে বাড়ির বাসিন্দা ইউনুছ, মারজান, জুমা, রিপ্লব, আনোয়ার হোসেন রানাসহ ৭ জন।এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব হোসেন বলেন, বসতবাড়িতে সন্ত্রাসীদের দ্বারা আগুন লাগানোর ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌছে যাই। ফায়ারসার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় স্বল্পসময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উর্ধ্বগন কর্তৃৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন