সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৪:৩১ পিএম
সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ একমাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র এএসপি মো: রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ মো: হানিফ (৪২) কে হাতেনাতে আটক করা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হানিফ নোয়াখালী জেলার সেনবাগ থানার পরিকোট এলাকার মৃত নুরুল হকের ছেলে।
সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। সে মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


