আড়াইহাজারে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৪:৪৬ পিএম
আড়াইহাজারে নিপা আক্তার (২১) নামে এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের নগরজোয়ার চকেরবাড়ী নামক স্থানে।
নিহত গৃহবধরূ দুই বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম মুজাইফা।নিহতের পিতা উপজেলার ঝাউগড়া গ্রামের কবির হোসেন জানান, তার মেয়ে নিপা আক্তার কে তিন বছর আগে উপজেলার হাইজাদী ইউনিয়নের নগর জোয়ার চকেরবাড়ী গ্রামের মৃত জব্বরের ছেলে হানিফার সঙ্গে বিবাহ দেন।
ঘটনার দিন দিবাগত রাতে জামাতার পরিবার থেকে তাকে ফোন করে জানানো হয় যে, নিপা আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে তিনি সহ তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মেয়ের লাশ বসত ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। বিশেষ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার টাকা পয়সা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়।
এরই জেরে শুক্রবার রাতে স্বামী হানিফ তাকে শ্বাসরোধে হত্যা করে নিপার লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার চেষ্টা করে ব্যর্থ হন। শনিবার সকালে পুলিশ গিয়ে লাশটি স্বামীর বসত ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিয়ে এলাকায় গুনঞ্জন শুরু হয়েছে।
ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসা আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মামুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে আপাতত একটি ইউডি মামলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


